আলফাডাঙ্গায় উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

আজিজুর রহমান দুলাল: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও দেশাত্মবোধের চেতনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলফাডাঙ্গা থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। একই সময়ে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি…

একটি সমৃদ্ধ, ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, চট্টগ্রামে মন্ত্রী মীর হেলাল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মহান স্বাধীনতা দিবসের ভোরে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফৌজদারহাটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তাঁদের স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন…

আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফির বাজিমাত

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছে আলফাডাঙ্গা মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম রাফি ফরিদ। ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে পুরো উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে এই খুদে শিক্ষার্থী। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।…

রক্তস্নাত ২৫ মার্চ: মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধায় ‘গণহত্যা দিবস’ পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর…

বান্দরবানে গণহত্যা দিবস পালিত

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা…

ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে পর্যটকদের ভিড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদুল ফিতরের টানা ছুটির তৃতীয় দিনেও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ঘুরে বেড়ানো পর্যটকদের মাঝে ছিলো এক অন্যরকম আনন্দ। অনেকেই ব্যস্ত নগর জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির অপরুপ লীলাভূমির খুঁজে ছুটে এসেছেন। আবার কেউ চার দেয়ালের বন্ধিদশা থেকে বেরিয়ে আসেন প্রকৃতির ভেতর মুক্ত বাতাসে প্রাণভরে একটু দূষনমুক্ত নি:শ্বাস নিতে। প্রকৃতির চির চেনা সবুজের…

আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: শেকড়ের টানে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার রুদ্রবানা গ্রামে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকা এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই প্রাণের উৎসবে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে খেলার মাঠ। ঈদের আনন্দকে…

আলফাডাঙ্গায় ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মরল গরু, নিঃস্ব ভূমিহীন পরিবার

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনওয়াপাড়া এলাকায় ঈদের রাতের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্য একটি গুরুতর দগ্ধ হয়েছে। এই ঘটনায় একটি হতদরিদ্র পরিবার তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাত আনুমানিক ৯টার দিকে…

‘ভয় নেই, আমরা আছি’: দগ্ধ রোগীকে দেখতে হাসপাতালে এমপি, নিলেন চিকিৎসার দায়িত্ব

আজিজুর রহমান দুলাল: ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এক আগুনে দগ্ধ রোগীকে দেখতে হাসপাতালে গিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গুরুতরভাবে দগ্ধ ওই রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় পরিবারে উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রোগীর খোঁজখবর নিতে এবং তার পরিবারের…

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শালন ও তারাপাশা এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে চেয়ার ছুড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,…