প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথমে কোন দেশ সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে এ তথ্য জানান। সম্প্রতি এ বিষয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয়…

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।…

বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খানকে করা হয়েছে অ্যাডহক কমিটির সভাপতি। এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি নেতাদের সন্তানেরা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাপের দোয়া বোর্ডে পরিণত হয়েছে। বুধবার (৮ এপ্রিল)…

চট্টগ্রামে জিয়াউর রহমানের প্রথম সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করল আমিরাত বিএনপি

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাউজানস্থ প্রথম সমাধি পরিদর্শন ও জিয়ারত করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামে অবস্থানকালে নেতৃবৃন্দ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই স্থানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। জিয়ারতকালে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম…

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’: সংসদে প্রধানমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।  অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ…

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় নেই। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামের মোট সংখ্যা ২ হাজার ৮৪৭টি। মন্ত্রী সংসদে বিভাগওয়ারি…

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এ কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে…

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তাকে কোন মামলায় বা কী কারণে…

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার (৬ এপ্রিল) আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত…

ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, জীবিত উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে…