বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার
কথাসাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পুরস্কার ফিরিয়ে দেয়ার বিষয়ে ফেসবুক পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ ফেসবুক পোস্টের সঙ্গে পুরস্কার ফেরত দেয়ার আবেদন ফর্মের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেন জাকির তালুকদার।…

