আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার: ওবায়দুল কাদের
গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করার ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ৪১ ভাগেরও বেশি ভোট দিয়েছে জনগণ।…

