স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে জানান তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “হেলথ চেকআপের জন্য ম্যাডামকে এভারকেয়ার হসপিটালে আনা হয়েছে। কয়েকটি জরুরি পরীক্ষা করতে হবে। এটা…

