Admin

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ থাকায় এবং নতুন করে ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামাল আমদানি সম্ভব হয়নি। ফলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা যায়নি। ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে এবং কারখানাগুলো পুনরায় চালু করার মত সক্ষমতা অর্জন করলে তখন বর্তমান চাকরিচ্যুত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলীতে শিল্পগোষ্ঠী এস আলম…

‘ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে’; সম্পাদক মোস্তফা মামুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দৈনিক আগামীর সময়’র সম্পাদক মোস্তফা মামুন বলেছেন, যে বেশি জানে, সে বেশি পড়ে। বই মানুষের জ্ঞান, চিন্তা ও ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার কারণে অনেক সময় বই পড়াকেই বিরক্তিকর মনে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শুক্রবার (৩১শে জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় আদর্শ পাঠাগার আয়োজিত বইপড়া উৎসবের…

শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: জব্দ ৮ হাজার ঘনফুট বালু, এক্সক্যাভেটর ও ৫টি মেশিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু, একটি এক্সেভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি বোমা…

হরমুজে জাহাজ জব্দের দাবি ইরানের, তেলের দামে লাফ

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি জাহাজকে থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরান। সেই সঙ্গে বিশ্বখ্যাত তেল পরিবহণ রুটে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও অপরিশোধিত তেলের দাম এক লাফে ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের।  স্থানীয় শুক্রবার (৩১ জুলাই) ইরানের সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাধা…

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আজ শনিবার (১ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ…

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মাহ্দী…

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ২

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) দখল, মালিকানা ও লাভের অংশীদারত্বকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার বঙ্গোপসাগর সংলগ্ন বেড়িবাঁধের…

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে গণবিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১শে জুলাই) সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী বাংলাদেশের সাধারণ…

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফিশারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনার হাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান মিয়া বরুনা হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের একটি ফিশারিতে মাছ ধরতে যান ইমরান।…

Shobar Agey Bangladesh: Wearing Our Pride, Leading with Purpose

“Shobar Agey Bangladesh” (Bangladesh First) is more than a tagline, it’s a collective commitment to placing the nation’s dignity, progress, and unity at the heart of everything we do. Whether in business, leadership, or everyday interactions, prioritizing the national interest creates a shared vision that inspires growth and global trust. Why Branding This Movement MattersBranding…