Admin

বিদেশি মুরব্বিদের পরামর্শ বাংলাদেশে আর চলে না: শেখ হাসিনা

বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুরব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। ৭ জানুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছে…

আদালতে মির্জা ফখরুল, বুধবার জামিন শুনানি

রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামীকাল বুধবার তাঁর জামিন বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। আদেশের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়।…

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি: যুক্তরাজ্য

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মনে করছে যুক্তরাজ্য। নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত যুক্তরাজ্যের। লন্ডনের স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির মত প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর…

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

গত ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল, সোমবার (৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না…

কর্মী গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে রাস্তায় অবস্থান লতিফ সিদ্দিকীর

টাঙ্গাইলের কালিহাতী থানার সামনে রাস্তায় বসে কর্মী গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন সেখানকার নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি থানার সামনে গিয়ে বসে পড়েন। পুলিশ জানিয়েছে, সোমবার (৮ জানুয়ারি) পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদারের কয়েকজন কর্মীর সাথে মারামারি হয় লতিফ সিদ্দিকীর কর্মীর। পরে রাতেই থানায় অভিযোগ করলে নবনির্বাচিত এমপি’র কয়েকজন কর্মীকে…

হাকালুকি হাওরে নিরাপত্তাহীন পরিযায়ী পাখিরা; হুমকিতে জীব বৈচিত্র্য

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শীতের মৌসুমে বিশ্বের বিভিন্ন শীত প্রধানদেশ থেকে উষ্ণতার খুঁজে প্রাণ রক্ষার জন্য দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ হাওর হাকালুকিকে প্রিয় নিরাপদ আবাস্থল হিসেবে বেছে নেয়ে পরিযায়ী পাখিরা। তবে, জীবন রক্ষা করতে এসে বিষটোপ খেয়ে অবাধে মরছে বিভিন্ন প্রজাতির পাখি। হাকালুকি হাওর অবস্থিত দেশের উত্তর-পূর্বঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার ৫টি উপজেলার অংশ নিয়ে…

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন

২০২৪ সালের জন্য হজ পালনে সৌদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে বাংলাদেশ। আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় বেলা ১১টায় এ চুক্তি হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত চুক্তিতে সই করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো….

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছে : নুর

গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীনদের দেওয়া পরিসংখ্যানই বলে দেয় সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নুর বলেন, ‘সিইসি বেলা ৩টার সময় একবার বললেন ২৮ শতাংশের মতো ভোট পড়েছে। এর এক ঘণ্টা পর বললেন, ৪০ শতাংশ। প্রকৃত অর্থে ১০…

গাজায় ফিলিস্তিনিদের থাকতে দিতে হবে: ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে চাপ দেয়া যাবে না এবং শর্তসাপেক্ষে তাদের বাড়ি ফিরতে দিতে হবে। ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের আহ্বান জানিয়ে কিছু ইসরাইলি মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটির নিন্দা জানিয়েছেন ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন তার মধ্যপ্রাচ্য সফরে সর্বশেষ কাতারে ছিলেন। উত্তর গাজায় এক শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় বেশ কিছু ফিলিস্তিনি নিহতের পর…

নির্বাচন প্রত্যাখ্যান করে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৮ জানুয়ারি) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতিতে বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক…