Admin

জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্যেরও শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথ কক্ষে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন।…

২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৯৭ জন শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিদের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদের কর্মকর্তারা জানান, ঢাকা-৪ আসনের…

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন…

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নির্বাচন সুষ্ঠু হয়নি’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এমন বিবৃতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। সব দেশই বলেছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী…

প্রধানমন্ত্রীকে ওআইসিভুক্ত দেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন

ইসলামিক সহযোগিতা সংস্থাভূক্ত (ওআইসি) দেশসমূহ এবং জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ আজ এক সৌজন্য সাক্ষাৎকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে ব্রুনাই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর,…

কুড়িগ্রামে কুয়াশার চাপে মানুষ কাঁপছে, সারাদিন সুর্যের দেখা মেলেনি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ঘন ঘন কুয়াশার দাপট পৌষের শেষে এসে কিছুটা কম থাকলেও দুদিন থেকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।আজ সারাদিন সুর্যের দেখা মেলেনি। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন। আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড…

দিনভর রোদের দেখা মিলেনি মৌলভীবাজারে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: একটি পাতা দুটি কুড়ি চায়ের দেশ মৌলভীবাজারের আকাশে নেই রোদের দেখা। দুপুর গড়িয়ে বিকেল হলেও ঠান্ডা কমেনি। কনকনে শীত বিরাজমান থাকায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও আজ মঙ্গলবার (৯জানুয়ারি) শ্রীমঙ্গস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।…

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রে গোলাগুলির মূল হোতা ব্লেড শামীম র‌্যাবের হাতে আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনকালীন চট্টগ্রাম নগরীর খুলশী পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ প্রকাশ ব্লেড শামীম’কে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। ০৭ জানুয়ারি’২৪ ইং রবিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময়…

মারা গেছেন উস্তাদ রশিদ খান

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র উস্তাদ রশিদ খান মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে স্থানীয় সময় পৌনে ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশকিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন রশিদ খান। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার সকালে আচমকাই তার অবস্থার অনেকটা অবনতি হয়।…

যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ

যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তারা এ লিফলেট বিতরণ করছিলো বলে জানা গেছে। বিএনপি নেতারা জানান, ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। তারা সরকারের ভাগ বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি…