বঙ্গোপসাগরে ১৩ মাঝিমাল্লা নিয়ে ৫ দিন ধরে ট্রলার নিখোঁজ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরেঙ্গাঘাট থেকে ১৩ মাঝিমাল্লা নিয়ে মা জননী নামের একটি ফিশিং ট্রলার মাছ ধরতে গিয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এরই মাঝে ট্রলারটি খুঁজতে আনোয়ারার উপকূল থেকে আরেকটি ট্রলার পাঠানো হলেও মা জননীর কোনো খোঁজ পাওয়া যায়নি। জানা যায়, গত বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সরেঙ্গাঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা…

