আরাভ খানকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়
বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী দুবাইয়ে পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেহেলী সাবরীন বলেন, আরাভকে আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো তথ্য এলে আমরা জানাতে পারব।…

