দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ নেয়ার পর শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটি সত্যায়িত করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য, ভোট দেন ৩৪৩ জন।
