Bangla Express

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে…

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান।   এদিন জাতিসংঘের…

মধ্যবর্তী নির্বাচনে হারের পর ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেননি। এর মধ্য দিয়ে নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে কয়েক দিন আগে দেওয়া বক্তব্য থেকেও সরে এলেন…

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত…

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির…

বাসে আগুনের পর বন্ধ, চালু হলো ফার্মগেট মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল স্টেশনটি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম আবার চালু করা হয়। বর্তমানে যাত্রীরা নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ ও বের হতে পারছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল…

শাহ আমানতে  দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিললো বিপুল পরিমাণ বিউটি ক্রিম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream জব্দ করা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা (BG-148) ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাসী করে এই বিপুল পরিমাণ ক্রিম…

আমিরাতে শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রবাসী লীগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২

সংযুক্ত আরব আমিরাতে শিগগিরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী লীগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২। এ উপলক্ষে গতকাল রবিবার দুবাইয়ের রিভার লঞ্চ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটি মধ্যে মুহাম্মদ নওশের আলী, আব্দুল কালাম আজাদ, মীর মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান, রেজাউল করিম, জাহিদ হাসান, ফারুক হাসান, কুতুব উদ্দিনসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন দলের কোচ ও ম্যানেজার,…

হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ‘এ বিষয়ে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরবে প্রসিকিউশন।’ দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে…

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। পররাষ্ট্র সচিব জানান, ‘তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রীর তুরস্কের প্রেসিডেন্টের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির…