বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৬ আগষ্ট (বৃহস্পতিবার) রুমা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং জরুরি অক্সিজেন সংকট মোকাবিলায় জেলা প্রশাসকের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রুমা উপজেলার নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী এবং বান্দরবান জেলার সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে জেলা প্রশাসনের এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Share: