জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিদল সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা।

এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে সংলাপ, গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *