দুবাই বিএনপির মরহুম নেতা লোকমান হোসেনের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহযোগিতা
প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুবাই বিএনপি। দুবাই বিএনপির সদস্য মরহুম আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে সংগঠনটি।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং দুবাই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম (রফিক)। এ সময় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রয়াত এই সহযোদ্ধার পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়ার মাধ্যমে শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং তাঁর পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও সাংগঠনিক সহমর্মিতার এক অনন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছে দুবাই বিএনপি।
নেতৃবৃন্দ বলেন, রাজনীতি হোক মানুষের কল্যাণে এবং সংগঠন হোক বিপদে মানুষের পাশে থাকার আস্থার ঠিকানা। দুবাই বিএনপির মানবিক ও সহমর্মিতার এই উদ্যোগ প্রবাসে ও দেশে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

