আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

আজিজুর রহমান দুলাল:’দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব র‍্যালি, ঋণের চেক বিতরণসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহউদ্দীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম।

আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান দুলাল।

এ ছাড়া প্রশিক্ষিত আত্মকর্মী যুবকদের পক্ষে বক্তব্য দেন ইকরাম হোসেন ও আখিঁ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ ও যুব ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, বিভিন্ন যুব সংগঠনের সদস্য এবং যুব নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *