আইডিয়াল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূত মাদ্রাসা পরিচালনার অভিযোগ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
আইডিয়েল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনা করা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল আইনি ও প্রশাসনিক বিষয়। বাংলাদেশে এই ধরনের কার্যক্রম সাধারণত শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়মকানুন পরিপন্থী।
এই বিষয়ে প্রধান সমস্যা, আইনি দিক:
১. আইনি ও প্রশাসনিক জটিলতা
- অনুমোদনহীন কার্যক্রম: প্রাথমিক স্কুলের জন্য নেওয়া নিবন্ধন দিয়ে মাধ্যমিক স্তর (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) বা মাদ্রাসার শিক্ষাক্রম পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ।
- শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকি: যথাযথ বোর্ডের অনুমোদন (Recognition) না থাকলে উক্ত স্কুলের শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে রেজিস্ট্রেশন করতে পারে না এবং জেএসসি (যদি থাকে) বা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে না।
- ভিন্ন ভিন্ন বোর্ডের নিয়ম: সাধারণ শিক্ষা বোর্ড (যেমন- ঢাকা, কুমিল্লা ইত্যাদি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম, বই এবং পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। একটির আড়ালে অন্যটি চালালে পাঠ্যক্রমের শৃঙ্খলা নষ্ট হয়।
- বাণিজ্যিক উদ্দেশ্য: কেজি স্কুলের সুনামের আড়ালে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করে উচ্চ ফি আদায় করা।
- জায়গা ও অবকাঠামোর অভাব: নতুন করে মাধ্যমিক বিদ্যালয় বা মাদ্রাসার জন্য প্রয়োজনীয় জমি ও স্থায়ী অবকাঠামো দেখানোর আইনি বাধ্যবাধকতা এড়াতে কেজি স্কুলের অবকাঠামো ব্যবহার করা।
- আড়ালে ধর্মীয় বা ভিন্ন এজেন্ডা: অনেক সময় যথাযথ কর্তৃপক্ষের নজরদারি এড়াতে কিন্ডারগার্টেনের সাইনবোর্ড ব্যবহার করে ভেতরে অননুমোদিত মাদ্রাসার কার্যক্রম বা ভিন্ন মতাদর্শের শিক্ষা দেওয়া হয়।
৩. সরকারি নিয়ম ও নজরদারি: - বাংলাদেশে যেকোনো বেসরকারি বিদ্যালয় বা মাদ্রাসা স্থাপন ও পরিচালনার জন্য “বেসরকারি বিদ্যালয় স্থাপন ও পরিচালনা নীতিমালা” অনুযায়ী সাময়িক অনুমতি এবং পরবর্তীতে একাডেমিক স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক।
- শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এক স্তরের অনুমোদন নিয়ে অন্য স্তরের বা ভিন্ন ধারার শিক্ষা কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা করার নিয়ম রয়েছে বলে তথ্য সুত্র জানায়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ ও ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’র পরিচালনা, পাঠদান কার্যক্রম এবং সরকারি অনুদান গ্রহণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী শ্রীমঙ্গলের জিলাদপুর এলাকার হাজী এছাক মিয়া হাজেরা বেগম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আলতাফুর রহমান নাজমুল হাসান। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে গত ১২ মে ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযোগটি তদন্ত করে জরুরি ভিত্তিতে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু মাসের পর মাস চলে গেলেও এর তদন্ত প্রতিবেদন আজ ও সংশ্লিষ্ট দপ্তরে প্রধান করা হয়নি।
অভিযোগে প্রধান শিক্ষক মো. আলতাফুর রহমান নাজমুল হাসান উল্লেখ করেন,শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিঘাট রোডে একটি ভবনের দ্বিতীয় তলায় ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ পরিচালিত হচ্ছে। সেখানে শিশু শ্রেণি থেকে এসএসসি পর্যায় পর্যন্ত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগসহ মোট ১৩টি শ্রেণির পাঠদান চলছে। একই স্থানে চারটি পত্রিকার প্রতিনিধির কার্যালয়ও রয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভবনটির তৃতীয় তলায় ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা,শ্রীমঙ্গল’ নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। অভিযোগ এ বলেন দুটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং নামের শেষে প্রিন্সিপাল ব্যবহার করা ও মাদ্রাসার সুপার তিনি একই ব্যক্তি।
অভিযোগকারী প্রশ্ন তুলেছেন,সংশ্লিষ্ট সরকারি নিবন্ধন ও ইএমআইএস কোডের আওতায় কী ধরনের বিধিমালা অনুসরণ করে এসব শ্রেণির পাঠদান পরিচালিত হচ্ছে। অভিযোগে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের নিবন্ধন কোড ৪৬০৯৭২ এবং ইএমআইএস কোড ৬০৪০৬১১১০ উল্লেখ করে বিদ্যালয়ের শ্রেণি পরিচালনা,পাঠদানের অনুমোদন,শিক্ষক নিয়োগ ও প্রতিষ্ঠান পরিচালনার বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই কক্ষে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একাধিক শ্রেণির পাঠদান এবং মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের সরকারি পাঠ্যবই গ্রহণের বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী। তাঁর মতে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা প্রয়োজন।
সরকারি অনুদান গ্রহণ নিয়েও অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষক আলতাফ হোসেন। তাঁর অভিযোগ,২০২৪-২৫ অর্থবছরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ছয় লাখ টাকা সরকারি অনুদান গ্রহণ করা হয়েছে। কোন বিধি ও যোগ্যতার ভিত্তিতে এই অনুদান দেওয়া হয়েছে এবং অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না,তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এ ছাড়া অভিযোগপত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাগত পরিচয় সাংবাদিক ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার, অনৈতিক সুবিধা গ্রহণ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে ১২ মে ২০২৬ তারিখে স্মারক জারি করা হয়। এতে অভিযোগের অনুলিপি সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
পরবর্তী সময়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযোগে বর্ণিত বিষয়গুলো দ্রুত তদন্ত করে জরুরি ভিত্তিতে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সংক্রান্ত চিঠিতে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রতিবেদন পাঠানোর কথা উল্লেখ রয়েছে।
অভিযোগকারী শুধু শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল নয়, শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার সব উপজেলার বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন,পাঠদানের অনুমোদন,সরকারি বই ও অনুদান বিতরণ এবং আর্থিক কার্যক্রম সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না,তা যাচাইয়ের দাবি জানিয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ও দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার সংশ্লিষ্ট প্রধানের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানা যায়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর কাছে অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘ দিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসন্ন, তাই নির্বাচন সম্পন্ন হলেই এ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।

