চুয়াডাঙ্গায় জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: নানা আয়োজনে পালিত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর সাহিত্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার বেলা ৩টার দিকে পরিষদের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খান বাবু। বক্তব্যে তিনি বলেন, “রাজনীতি ও…

