ফরিদপুরে ঈদের সকালে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

ফরিদপুর প্রতিনিধি: ঈদের আনন্দঘন মুহূর্ত বিষাদে রূপ নিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, যেখানে ফুলগাছের চারা রোপণকে কেন্দ্র করে সামান্য বাগ্‌বিতণ্ডার জেরে মাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ষাটোর্ধ্ব ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী এবং ঘটনার পর…

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  আজ শনিবার (২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল,…

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি: দু’জন গ্রেফতার, জরিমানা

আজিজুর রহমান দুলাল: আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া বেড়ির হাট বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে মোহাম্মদ কাদের ও মোহাম্মদ মিলনকে আটক করা হয়। এ সময় তাদের গোডাউনে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায় এবং তারা বেশি দামে তেল…

আলফাডাঙ্গা থানা মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রমের সমাপনী

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা থানা মসজিদে বয়স্কদের জন্য পরিচালিত বিশেষ কোরআন শিক্ষার ক্লাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রায় সাড়ে তিন মাসব্যাপী এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। মসজিদ কমিটি জানায়, নিয়মিত কোরআন তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ অনুশীলন এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদি এই…

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শান নাসিম, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’—এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও…

আলফাডাঙ্গায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-১ আসনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নে দলীয় সমর্থন বাড়াতে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। টগরবন্দ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম খাজার নেতৃত্বে চরডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে…

প্রবাসীরা তিনটি মোবাইল ফোন আনতে পারবেন ট্যাক্স ছাড়া

প্রবাসীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা মোট তিনটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়া দেশে আনতে পারবেন। বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর, প্রধান উপদেষ্টার…

বান্দরবান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্রীড়া উৎসবের উদ্বোধন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী ক্রীড়া উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ক্রীড়া উপ-কমিটির আয়োজনে উৎসবের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার, সুবর্ণ…

কমলগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের সঙ্গীয় দলসহ কুমিল্লার কোতয়ালী থানাধীন আলেকারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। বিগত ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের করা একটি মামলায়, নারী ও শিশু…

আলফাডাঙ্গায় “সমবায় শক্তি, সমবায় মুক্তি” স্লোগানে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল, ফরিদপুর: “সমবায় শক্তি, সমবায় মুক্তি”—এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিনি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধি, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং সমবায়ীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ…