বিএনপি’র বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তোলপাড়

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র একটি উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের…

চট্টগ্রাম নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ নানা অপরাধে জনপ্রিয় মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র হাইওয়ে সুইটস-কে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। উপ-পরিচালক…

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, ১,০৬৯ জন ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, ঢাকায় মৃত্যু হয়েছে ৮ জনের; দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, উত্তর সিটি করপোরেশনে ৩ জন।…

শ্রীমঙ্গলে ‘পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে চার দশক পর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী…

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস): জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার…

জামায়াতে নেতৃত্ব নির্বাচন, নভেম্বরেই ঘোষণা নতুন আমিরের

রোববার (২৬ অক্টোবর) আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জানান, সব জেলা ইউনিটের রুকন সম্মেলনে চলমান ভোটগ্রহণ চলতি মাসেই শেষ হলে নতুন আমিরের নাম নভেম্বরেই চূড়ান্ত করা হবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর বিগত দেড় দশক জামায়াতে ইসলামী কঠিন সময় পার করলেও ‘২৪-এর গণঅভ্যুত্থান’-এর পর দলটি কিছুটা স্বস্তির…

ঢাকাসহ ৫ বিভাগে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন,…