সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রস্তুতে বরাদ্দ ৬৪ লাখ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এসব কেন্দ্রে দ্রুত সংস্কারকাজ সম্পন্নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রায় ৬৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,…

সুন্দরবনে দস্যু দমনে ‘জিরো টলারেন্স’ অভিযান শুরু

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সুন্দরবনে বনদস্যু ও জলদস্যু দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান শুরু করেছে বন বিভাগ। প্রয়োজন হলে যৌথ বাহিনী ও র‍্যাবও এ অভিযানে যুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে সুন্দরবনে দস্যুতির প্রবণতা বেড়ে যাওয়ায় জেলে, বাওয়ালি ও বনজীবীরা দীর্ঘদিন ধরে চরম…

সাতক্ষীরায় জলবায়ু কর্মীরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ঝড় তুলেছে

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে তরুণ জলবায়ু কর্মীদের শক্তিশালী উপস্থিতি দেখা গেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে তারা জোরালো অবস্থান তুলে ধরেন। তাদের বার্তা “মিথ্যা প্রতিশ্রুতি নয়, এখনই কার্যকর পদক্ষেপ; এটি বাঁচার প্রশ্ন।“ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অবিচারের বিরুদ্ধে…

শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল শ্যামনগরে পিস্তল-গুলিসহ আটক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের সোমবার দিবাগত রাত দুইটার দিকে অস্ত্র ও মাদক চোরাকারবারী আলোচিত মামুন কয়াল (৩৬) কে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক। সাতক্ষীরায় শ্যামনগর সীমান্তের কৈখালী ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মামুন কয়াল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের…

সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্ক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি চক্র সীমান্তপথে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার প্রভাব মোকাবেলায় সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, গোয়েন্দা…

সাতক্ষীরায় কিশোরী অপহরণের ১০ দিন পার, মুক্তিপণ দাবি দুই লাখ টাকা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ করার পরও তারা কোনো সহায়তা পাননি, বরং অপহরণকারীরা পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী…