আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান আজিজুর রহমান দুলালঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…

