চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি জব্দ
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রাজধানীর আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স চীন থেকে পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় এসব ঘনচিনি আমদানি করে। এনবিআর সূত্রে জানা যায়, পণ্যচালানটি খালাসের জন্য আমদানিকারকের প্রতিনিধি, নগরীর জুবলি রোডের সি অ্যান্ড এফ এজেন্ট সি বার্ড কর্পোরেশন, গত ৭ অক্টোবর বিল অব এন্ট্রি দাখিল…

