পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকাশ দাশ (৩০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কসাইপাড়ার একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত আকাশ দাশ রেয়াজুদ্দিন বাজারে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মালিক ছিলেন। স্বজনদের অভিযোগ, দোকানের সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র…

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা বিদেশিদের হস্তান্তর আপাতত নয়: হাইকোর্ট

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ★ রুলের চূড়ান্ত শুনানি ১৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা…

চারটি বিষয়ের ওপর জাতীয় নির্বাচনের দিনই গণভোট

এনামুল হক রাশেদীঃ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। চারটি প্রস্তাবের ওপর একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা…

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিকদল নেতা মান্নান নিহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তিনি পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,…

যোগদানের এক মাসের মাথায় ফের চট্টগ্রামের ডিসি বদলি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় আবারও বদলি হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নতুন করে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর…

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসায় পুলিশ অভিযান, আটক ৭

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর ২ নম্বর গেট চশমা হিল এলাকার বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।…

চট্টগ্রামে ব্যবসায়ীর গাড়ী ও ৩৬ লাখ টাকা নিয়ে পালিয়েছে ড্রাইভার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নগরীর আগ্রাবাদ এলাকায় ব্যাংক থেকে তোলা এক ব্যবসায়ীর নগদ ৩৬ লাখ টাকা এবং ৫৫ লাখ টাকা দামের টয়োটা কোম্পানির ‘করোলা ক্রস’ গাড়িসহ পালিয়েছে ড্রাইভার। গতকাল ১২ নভেম্বর বুধবার দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের এনআরবিসি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ নুরন্নবীকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা…

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ, সিএমপি কমিশনার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি। বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ সিএমপির…

কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ঋণ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চারজন কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণ নিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১১ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত…

চট্টগ্রামে মাদকের চালান ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক বছর আগে ঘটে যাওয়া হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) নোয়াখালীর সুধারাম থানার মাসিমপুর এলাকার হাজী তোফায়েল আহমদের ছেলে। তার বিরুদ্ধে…