তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর আগে তাসনিম জারা তার নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন…

আমিরাত বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও খতমে কুরআন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুস্তফা মাহমুদ।…

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় খালেদা জিয়াকে…

শোক বইয়ে স্বাক্ষর করলেন ডাকসুর ভিপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে শোকবার্তা লিখে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।  এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এ…

দেশের স্বার্থে মিলে মিশে আমরা একসঙ্গে কাজ করতে চাই

‘নির্বাচনের পর ও সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও বসার ইচ্ছের কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা দেশের স্বার্থে মিলে মিশে একসঙ্গে কাজ করতে চাই।’ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি। আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের…

বান্দরবানে নতুন বছরের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : নতুন বছরের শুরুতেই বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। ১লা জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেন শিক্ষকরা। এসময় নতুন বছরের বিভিন্ন বিষয়ের বই প্রদান করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছস্বিত শিক্ষার্থীরা।…

খালেদা জিয়ার মৃত্যুতে আমিরাতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। একইসাথে, সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ…

ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি, শাস্তি বাড়লো কয়েকগুণ

ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ সব ধরনের বিকাশমান তামাকপণ্য নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ অধ্যাদেশ জারি করে। প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার…

জ্বালানি তেলের দাম কমল

নতুন বছরের প্রথম দিনেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। গত মাসে প্রতি লিটারে ২ টাকা বাড়ানো হলেও, এ মাসে লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সারাদেশে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন নতুন সমন্বয়কৃত দামে বিক্রি হচ্ছে। গতকাল (৩১ ডিসেম্বর) বুধবার মধ‍্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের…

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১১ লাখ ২০ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১১ লাখ ২০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ৪৭ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এছাড়া ৯ লাখ ৭৭ হাজার ১৫৭ জন পুরুষ এবং ১ লাখ ৪৩ হাজার ৬৯৮ জন নারী। নির্দিষ্ট…