ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার…

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ফল ঘোষণা করেন। ১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।…

বেসরকারিভাবে বিজয়ী হলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপি জোটের প্রার্থী হয়ে জেলার গুরুত্বপূর্ণ এ আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালে তিনি এ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সহকারী রিটানিং অফিসারের দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী…

কক্সবাজার-১ আসনে বিজয়ী সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ বির্বাচনে কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি জয়লাভ করেন। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। আসনে মোট ১৭৭টি…

ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লার ড. ইলিয়াস মোল্লা জয়ী

বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মো: ইলিয়াস মোল্লা ২৮ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৭৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষে পেয়েছেন এক লাখ ২৬ হাজার ১৬৫টি।

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ জয়ী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জয়লাভ করেছেন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। কুমিল্লা-৪ আসনে ১১৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১,৭২,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আর নিকটতম…

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে…

ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান

ঢাকা-১৭ আসনে বেসরকারী ফলে বিজয়ী হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর…

বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট

বড় কোনো সংঘর্ষ ছাড়াই শেষ হলো গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদের ভোটও গ্রহণ করবে ইসি। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, কোনো আশঙ্কার পরিস্থিতি নেই।কিছু বিচ্ছিন্ন ঘটনা ভোটকেন্দ্রের বাইরে ঘটেছিল, তা নিয়ন্ত্রণে নেওয়া…

১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮% : ইসি সচিব

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব।  ইসি সচিব আরও বলেন, সারাদেশে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। কোনো কেন্দ্রে ভোট বন্ধ হয়নি। কোথাও…