জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী

সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তাই…

বিশ্বজয়ী আড়ং: গিনেস বুকে বাংলাদেশের নাম

বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং (Aarong) তাদের ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেটের জন্য ‘বিশ্বের বৃহত্তম ক্রাফট স্টোর’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records) অর্জন করেছে। ব্র্যাকের এই সামাজিক উদ্যোগটি ২৬৩৬ বর্গমিটার আয়তনের বিশাল এই স্টোরটির মাধ্যমে বাংলাদেশের কারুশিল্প, ঐতিহ্য এবং কারিগরদের দক্ষতাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনে ধানমন্ডি আউটলেটে ১০০টি কুমার পরিবারের তৈরি ‘সাঁওতাল…

খালেদা জিয়াসহ ৬ জন পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য’ নারী পুরস্কার

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহন করেন তার নাতনি ব্যরিস্টার জাইমা রহমান। এ ছাড়া অন্য বছরের…

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে বসবাস করবেন। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। নারী দিবসে তিনি সততা, মর্যাদা…

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী

দারিদ্র বিমোচনে জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যাবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’ শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সম্মানিত আলেম-ওলামা, মাশায়েখ ও…

দুবাইয়ে কঠোর জননিরাপত্তা আইন: নিয়ম ভাঙলে ২০ লক্ষ দিরহাম পর্যন্ত জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন আইন জারি করা হয়েছে। এই আইনের মাধ্যমে বিভিন্ন বিনোদন কেন্দ্র, আবাসিক এলাকা এবং পাবলিক প্লেসে নিরাপত্তার মানদণ্ড আরও কঠোর করা হয়েছে। নতুন এই বিধিমালার মূল উদ্দেশ্য হলো নাগরিক এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা। এই আইনের অধীনে,…

আলফাডাঙ্গায় প্রবাসী পরিবারের ঈদ উপহার ও মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে একটি প্রবাসী পরিবার। আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান আহমেদের উদ্যোগে উপজেলার প্রায় তিনশ’ হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। একই সাথে স্থানীয় পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় জাকাতের তহবিল থেকে নগদ…

দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের নিয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট,…

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান…