শিক্ষা অফিসের নির্দেশনা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পরীক্ষা ফি আদায়

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল—প্রশ্নপত্র, উত্তরপত্র কিংবা পরীক্ষা সংক্রান্ত কোনো খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ এক টাকাও নেওয়া যাবে না। কিন্তু সেই সরকারি নির্দেশনাকে প্রকাশ্যে অমান্য করে একাধিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ৫৯ নম্বর ইকড়াইল…

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের…

আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা এলাকার কড়ইতলা পৌরসভা ভূমি অফিসের পিছনে। পৌরসভা ও উপজেলা প্রশাসনের একাধিক নোটিশ উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে অনিয়ম, অতিরিক্ত তলা নির্মাণ ও ভবন বিধিমালা লঙ্ঘনের বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহে গেলে, সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণ করেন মালিকপক্ষের লোকজন। স্থানীয় সূত্র ও…

বান্দরবানে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ | সমাপনী দিনে ১০মে (রবিবার) দুপুরে বান্দরবানের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সাঁতার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ| এসময় বালক ও বালিকাদের ১০০মিটার বুক…

আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার (৮ মে) দেশটির একটি স্থানীয় হলরুমে “বর্তমান সরকারের নিকট প্রায় ২ কোটি প্রবাসীর প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ১০ দফা দাবি উত্থাপন করে সংগঠনের নেতৃবৃন্দ। তাদের…

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা…

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৩০ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সম্মিলিত প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফল হয়েছে। ফিরে আসা এই ১৭৪ জন…

শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের…

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ইতোমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি, ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল।তবে সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং করেছে। আজ কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।অন্য…

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে।…