দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।   সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  তবে…

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে অতিদ্রুত দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটি…

মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির…

লিবিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

লিবিয়ার রাষ্ট্রপতি ড. মোহাম্মদ ইউনুস আল-মেনফির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ। শনিবার (১৩ জুন) ত্রিপোলিতে এক অনুষ্ঠানে লিবিয়ার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত।পরে রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রাষ্ট্রদূত। লিবিয়ার রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব…

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|শনিবার (১৩জুন) সকালে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস| এসময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা…

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে এসে শুরুতেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) ঢাকা থেকে বেসরকারি বিমান ইউএস-বাংলা প্লেনে করে দুই যুগ পর কক্সবাজারে এলেন তিনি। সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ…

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুন) রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তার জামাতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক…

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে মারধরের ঘটনা ঘটে। এছাড়াও তাকে খুলশী থানায় নিয়ে…

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফিরেছেন চার হাজার ২৮৯ জন হাজি। আর বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ বুলিটিন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা…

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

বাংলাদেশে এসে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নি‌য়ে আজ (শুক্রবার) দুপু‌রে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তি‌নি।  ভারতীয় হাইক‌মিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী এবং মৃণাল ত্রিবেদীকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে। বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে এপ্রিলের শে‌ষের দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ…