দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ জন্য দুদকের উপপরিচালক জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের…

বাংলাদেশে বিনিয়োগে রাস আল খায়মা চেম্বারকে আমন্ত্রণ জানালেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত তারেক আহমেদ

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খায়মা (রাক) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত থেকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বর্তমান সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব…

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

এমপিওভুক্ত বেসরকারি স্কুলের শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করে নির্বাচন কমিশনের (ইসি) প্রণীত বিধান বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে…

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। এর মধ্যে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। হুমায়ূন কবির…

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসি

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার মাস দেড়েক পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি। হাতে লেখা নোট ইনস্টাগ্রামে পোস্ট করে সোমবার এই ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। গত জুলাইয়ে স্পেনের বিপক্ষে ১-০ ব‍্যবধানে হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার হয়ে শেষ ম‍্যাচ হয়ে থাকল এই মহাতারকার। পোস্টের শেষে একটি টীকায় মেসি লিখেছেন, “আমি এই কথাগুলো…

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর…

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিকভাবে শপথ গ্রহণের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা ৭ দিনের মধ্যে এ বিষয়ে জবাব না পেলে হাইকোর্টে রিট ফাইলসহ আইনি প্রতিকার চাইব।’ মঙ্গলবার (১…

লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান

দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট লোডশেডিংয়ের চাপ এবার শহর ও গ্রামাঞ্চলের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব…

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ…

Emirates Luxury Show and Emirates Awards to Take Centre Stage in Dubai

Dubai will host the Emirates Luxury Show – Eternal Runway and Emirates Awards – Business and Real Estate on 27 September 2026 at Le Méridien Dubai. Organised by Emirates Holding FZ LLC, Rose Merc Limited and Moda Orama Events Pvt Ltd (MOVe), the event will bring together royal family members, business leaders, real estate professionals,…