চুয়াডাঙ্গায় ২ ক্লিনিকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা…

চট্টগ্রাম-দুবাই সরাসরি জাহাজ চালুর দাবি

আমদানি ও রপ্তানির সুবিধার্থে আমিরাত-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচলের দাবি জানালেন ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আমিরাতে সফররত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র সঙ্গে বৈঠকে এ দাবি জানান। এসময় বৈঠকে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মুহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ ও সদস্য এরশাদুল হক। বৈঠকে আমিরাত…

অপরাধীদের পক্ষে জনপ্রতিনিধিদের না দাঁড়ানোর আহ্বান

শাহ সুমন বানিয়াচং, প্রতিনিধি:বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের পক্ষে জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মহল না দাঁড়ালে অপরাধ প্রবনতা অনেকাংশে কমে যাবে। বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। এ সময় তিনি আরও বলেন, মাদক সেবন ও মাদক বিক্রয় হ্রাস করতে জিরো…

পুলিশের বাধার মুখে পণ্ড গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি

পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের অভিযোগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে সচিবালয় ঘেরাও করতে যান গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। তবে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে দলটির নেতাকর্মীরা সচিবালয় প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময়…

ফুটবল বিশ্বকাপ বাছাই উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপ বাছাই উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ সদস্যের এই দল ঘোষণা করেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার জাতীয় দল ঘোষনা করেছে বাফুফে। বিগত সময়গুলোতে শুধু খেলোয়াড়দের নাম ও ক্লাবের তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। এবার প্রাথমিক দলের সবার ছবি,পজিশন…

কয়রায় কৃষি ব্যাংকে ব্যাংকার কাস্টমার ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময়

মিনহাজ দিপু কয়রা, খুলনা: বাংলাদেশ কৃষি ব্যাংক কয়রা শাখার উদ্যোগে ব্যাংকার কাস্টমান সম্পর্ক ও গ্রাহক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা বূধবার ১১ টায় ব্যাংক ভবনের সামনে মোমিন সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এস.এম.এ কাইয়ূম মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক,বিকেবি,মুখ্য আঞ্চলিক কার্যালয় খুলনা। বিশেষ অতিথি কৃষিবিদ আব্দুল্লাহ আল…

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৪৭ জন আওয়ামী…

রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে দালাল চক্রের ৪২ সদস্যকে আটক

রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে এসব হাসপাতাল কেন্দ্রীক গড়ে ওঠা দালাল চক্রের ৪২ জন সদস্যকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় ৪টি হাসপাতালে চলে এ অভিযান। বিষয়টি এক ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল্লাহ হেল ওয়াদুদ। ব্রিফিংয়ে উপ-অধিনায়ক জানিয়েছেন, অভিযানে নারী ও…

বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের সফররত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা এ অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচনে…

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

এক বছর আগে জীবিকার তাগিদে শরীয়তপুর থেকে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাজন মাহমুদ। মালয়েশিয়ায় গাড়ি চাপায় প্রাণ হারিয়েছে এমন খবর পেয়ে মানসিক ভাবে ভেঙে পরেছে পরিবারটি। নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মালয়েশিয়ায় রাজন মাহমুদ মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকালে তার পরিবার বিষয়টি জানতে পারেন। নিহত রাজন মাহমুদ (২৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর…