পরিবারের সান্নিধ্যে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন
বাসুদেব বিশ্বাস, বান্দরববান: বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫ এপ্রিল(শুক্রবার) সকাল ১১টার দিকে বান্দরবান শহরের মেঘলা এলাকায় অবস্থিত পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে সংবাদ সন্মেলনে একথা বলেন, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। খন্দকার আল মঈন…

