বৃষ্টিতে ভিজেও তরুণদের পাশে শার্শার আবুল হাসান জহির: বললেন, আগামী বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম
বেনাপোল প্রতিনিধি: যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, দেশের পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে তরুণ প্রজন্মই। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের হাতে গড়া নতুন এক গণতান্ত্রিক দেশ। শনিবার দুপুরে শার্শার নাভারণ গরুরহাট সংলগ্ন সমবায় মার্কেটের সামনে অনুষ্ঠিত প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।…

