ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েনের নির্দেশ

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াও ঘিরে বিজিবি মোতায়েন করা হয়। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের…

শাপলা চত্বরে গণহত্যা ও নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি ২০২৬। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-১…

দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি জানান, এ বিষয়ে সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে—সব বিমানবন্দরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি,…

হাইকোর্টে স্থায়ী হলেন ২২ বিচারপতি

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়েছে। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী তালিকায় স্থান পাননি। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স এখনও ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী নিয়োগের তালিকায় রাখা হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর)…

চট্টগ্রামে মাদকের চালান ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক বছর আগে ঘটে যাওয়া হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) নোয়াখালীর সুধারাম থানার মাসিমপুর এলাকার হাজী তোফায়েল আহমদের ছেলে। তার বিরুদ্ধে…

সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্ক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশ রোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি চক্র সীমান্তপথে জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার প্রভাব মোকাবেলায় সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি, গোয়েন্দা…

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রাজধানীর আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স চীন থেকে পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় এসব ঘনচিনি আমদানি করে। এনবিআর সূত্রে জানা যায়, পণ্যচালানটি খালাসের জন্য আমদানিকারকের প্রতিনিধি, নগরীর জুবলি রোডের সি অ্যান্ড এফ এজেন্ট সি বার্ড কর্পোরেশন, গত ৭ অক্টোবর বিল অব এন্ট্রি দাখিল…

চসিক মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব চরমে, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিষয়টি এখন গড়িয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত। এ নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন…

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল: ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এতে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল দুই হাজার ৫০৭ টাকা। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকায় মিলবে। আজ সোমবার (১০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী…

সদরপুরে আপন পিতার বিরুদ্ধে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে আপন পিতার বিরুদ্ধে নিজের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেয়েটির মা। অভিযুক্ত পিতার নাম শামীম, সে একই ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামের শাজাহান বেপারী পুত্র। ভুক্তভোগী মেয়েটির নাম শামীমা আকতার, বয়স আনুমানিক ১১…