চট্টগ্রামে ব্যবসায়ীর গাড়ী ও ৩৬ লাখ টাকা নিয়ে পালিয়েছে ড্রাইভার
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নগরীর আগ্রাবাদ এলাকায় ব্যাংক থেকে তোলা এক ব্যবসায়ীর নগদ ৩৬ লাখ টাকা এবং ৫৫ লাখ টাকা দামের টয়োটা কোম্পানির ‘করোলা ক্রস’ গাড়িসহ পালিয়েছে ড্রাইভার। গতকাল ১২ নভেম্বর বুধবার দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের এনআরবিসি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ নুরন্নবীকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা…

