বিএসসি’র জাহাজ বহরে যুক্ত হতে প্রস্তুত নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নতুন দুটি জাহাজ থেকে বছরে অন্তত ২০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হতে পারে। নিজস্ব অর্থায়নে নির্মিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ বহরে যুক্ত হতে প্রস্তুত। চীনের নানইয়াং শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর সমুদ্র পরীক্ষায় (ট্রায়াল রান) অংশ নেবে। ট্রায়াল রানে কোনো ত্রুটি ধরা…

সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানসহ পরিবারের সদস্যদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংক পিএলসির প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৯ নভেম্বর) সকালেই বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার…

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারকে হুঁশিয়ার করলেন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন— দুই হাজার শহীদের রক্ত, শত শত মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব, এবং হাজারো নির্যাতিত মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিকতায় সংঘটিত হয়েছিল চব্বিশের ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। জনআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সংস্কার, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব গ্রহণ করেন।…

মৌলভীবাজারের গর্বিত সন্তান বিজ্ঞানী ও গবেষক ডক্টর আতাউল করিম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ডক্টর মোহাম্মদ আতাউল করিম একজন প্রখ্যাত বাংলাদেশী-আমেরিকান বিজ্ঞানী,গবেষক ও শিক্ষাবিদ,যিনি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, অপটিক্যাল কম্পিউটিং এবং প্যাটার্ন রিকগনিশন (pattern recognition) ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মোহাম্মদ আতাউল করিম ১৯৫৩ সালের ৪ঠা মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন।…

নিবন্ধন পেল এনসিপি ও বাসদ, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন : ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়ায় মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল।…

বান্দরবানে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে গরীব অসহায় আর শীতার্থদের বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র প্রদান করলো বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। বুধবার (১৯ নভেম্বর) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর কর্মকর্তারা বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এর কাছে বান্দরবান জেলার শীতার্থদের বিতরণের জন্য ৪২৫টি কম্বল হস্তান্তর করেন।বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর কর্মকর্তারা জানান, আশা…

দিনের আলোয় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রের বরাতে জানা গেছে, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান মিয়া। পিতা…

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে তারেক রহমানের অভিনন্দন

২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় লাল-সবুজের দল। এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের কোটি ফুটবলপ্রেমীর মনে। অভিনন্দনের ঢল নেমেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড…

চুয়াডাঙ্গায় সাংবাদিক মারুফ মালেকের স্বরণসভা

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ক্রাইম রিপোর্টার, জীবননগর প্রেসক্লাবের সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক মারুফ মালেকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর জীবননগর প্রেসক্লাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর যৌথভাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের…

নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক আজ মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেন। মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল । মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন। গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ…