সিলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান

সিলেট জেলা প্রশাসন প্রবাসী কল্যাণ শাখা আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে সিলেটের প্রবাসীদের সম্মাননা প্রদান করবে। প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিতে এই সম্মাননা প্রদান করা হবে। সিলেট জেলার সকল প্রবাসীকে শ্রেণিভিত্তিকভাবে সম্মাননা দেওয়া হবে। বিশেষ করে পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায়…

নিউইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার হবেন নেতানিয়াহু

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্ক সফরে আসেন, তাকে গ্রেফতার করা হবে। এর পেছনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার ওপর হামলার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা দীর্ঘদিনের গ্রেফতারি পরোয়ানা প্রেক্ষাপট হিসেবে রয়েছে। মামদানি এই মন্তব্য করেন তখন, যখন বিদায়ি মেয়র এরিক অ্যাডামস ইসরাইল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন…

সৌদিতে অপহরণ, বাংলাদেশে মুক্তিপণ: ধরা পড়ল আন্তর্জাতিক চক্রের সদস্য

সৌদি আরবে অবস্থানকালে এক ব্যক্তি অপহরণের শিকার হওয়ার পর তার স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ) এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৩৫ লাখ টাকা পরিশোধের পর ভুক্তভোগীকে সৌদি আরবে ছাড়া হয়। এরকম ঘটনায় সিআইডি চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মো. জিয়াউর…

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন শিশির মনির

আইনজীবী শিশির মনির বলেছেন, বর্তমান কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা এখন কার্যকর নয়। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঐতিহাসিক রায় ঘোষণার পর আপিলকারী জামায়াতে ইসলামী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই সনদ গণভোটে পাস হয়ে নতুন সংসদে সংবিধান সংস্কার সভায় যদি…

“জনগণ মোটেও আতঙ্কিত নয়, সবকিছু খুবই স্বাভাবিক” -ডিএমপি কমিশনার

রাজধানীতে সম্প্রতি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন এলাকায় বিস্ফোরণে সাধারণ মানুষ আতঙ্কিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“জনগণ মোটেও আতঙ্কিত না। দেখুন, সবকিছু খুবই স্বাভাবিক।…

সুন্দরবনের কদমতলা স্টেশনের ঘুষ নিয়ে মাছ-কাঁকড়া ধরার সমঝোতা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চুক্তির মাধ্যমে ঘুষ নিয়ে তারা অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার সুযোগ করে দেয়। চুক্তির মাধ্যমে জেলেদের কাছে অঘোষিত ইজারা দেয় বনের নিষিদ্ধ ও অভয়ারণ্য নদী-খাল। বন বিভাগের কর্মী ছাড়াও এই চক্রে রয়েছেন দালাল ও দাদন দেওয়া মাছ ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী কয়েকটি চক্র। ইউসুফ আলী শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের হরিনগর এলাকার বাসিন্দা।…

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে হঠাৎ শিয়াল দেখা যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৬ মিনিট আটকে থাকে। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রানওয়ে থেকে শিয়াল অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে…

ভারতকে হারিয়ে শমিত শ্রীমঙ্গলের বাড়িতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দেশের গর্ব ও জাতীয় দলের ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম নিজ পৈতৃক বাড়ি শহরতলীর উত্তরসুর গ্রামে আসায় পুরো এলাকায় ছড়িয়ে আনন্দের বন্যা। বুধবার (১৯শে নভেম্বর) দুপুর ১২ টার দিকে তিনি বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ছুটে যায় তার বাড়িতে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে…