শেষ মুহূর্তে চমক-প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালী!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। তিন দফা পিছিয়ে অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম, যেখানে এবার প্লেয়ার্স-ড্রাফটের বদলে সরাসরি নিলামের মাধ্যমে দলগুলো ক্রিকেটার দলে ভিড়াবে। তবে নিলামের আগে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন। শুরুতে পাঁচ দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে আরও…

