রেয়াজউদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে তিন লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার প্যারাডাইস সুইটসকে অপরিচ্ছন্ন ও পোকামাকড়যুক্ত পরিবেশে মিষ্টিজাত পণ্য উৎপাদনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে…

চট্টগ্রাম বন্দর ইজারা, আন্দোলনরত সংগঠনগুলোর পৃথক অবস্থান

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)–এর বৈঠকে সমঝোতা না হওয়ায় আগামী বুধবার বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। সোমবার সকালে বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের…

চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার জন্য স্মার্ট ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরিতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার চসিক…

বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না: তারেক রহমান

অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, ‘একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।’ চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ–পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি…

প্লট বরাদ্দে দুর্নীতি : হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন…

আমিরাতের জাতীয় দিবস: ঈদ আল ইতিহাদ উদযাপনে ১১ কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত জুড়ে ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উদযাপনের প্রস্তুতি চলছে। চার দিনের সরকারি ছুটি ঘোষণা হওয়ায় দেশজুড়ে উৎসবের আমেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ উপলক্ষে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উদযাপন নিশ্চিত করতে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) একাধিক নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, উদযাপন অবশ্যই জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা বিঘ্নিত না করে করতে…

সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রস্তুতে বরাদ্দ ৬৪ লাখ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এসব কেন্দ্রে দ্রুত সংস্কারকাজ সম্পন্নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রায় ৬৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,…

কুমিল্লা মডার্ন হাই স্কুলকে ঘিরে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে শিক্ষকদের প্রতিবাদ

মঈন নাসের খাঁন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম আক্তার…

ফেসবুকে অসুস্থ রোগীর ভিডিও দিয়ে সাহায্যের নামে অর্থ আত্মসাতের অভিযোগ 

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রোগীর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সহযোগিতার নামে অর্থ সংগ্রহ করছে ওই হাসপাতালের একজন নার্স। অভিযোগ রয়েছে, সংগৃহীত অর্থ আহত রোগীর চিকিৎসার পেছনে ব্যয় না করে নিজে আত্মসাৎ করেন। এ নিয়ে একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহিনা খান স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক…

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৯ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ২৯ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ…