চট্টগ্রামে উপদেষ্টা ফাওজুলঃ রেলের দূর্নীতি ভয়ংকর

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ★ কক্সবাজার মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো শিগগিরই সোজা করা হবে।★ কালুরঘাট ব্রিজের কাজ এই সরকারের সময়ে ভালো একটা কিছু দৃশ্যমান হবে। রেলওয়ে খাতে বিগত সময়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে অভিযোগ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রকল্প পরিচালক পদ সৃষ্টি করে রেলে দুর্নীতির পথ…

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

বাগেরহাট প্রতিনিধিঃ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়েছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া…

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ,…

যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী আরজ খান গ্রেপ্তার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী, চোরাচালান ও মাদক কারবারি চক্রের মূলহোতা আরজ খান (৪০) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) রাত…

সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট’ শীর্ষক এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে…

ফরিদপুর-১ আসনে আলহাজ্ব আবুল বাশারের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবুল বাশার খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। জনসমাবেশে ঘোষণা শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মধুখালী উপজেলার আশাপুর গ্রামে আয়োজিত এক বিশাল জনসভা ও পরবর্তী মতবিনিময় সভা থেকে তিনি তার এই প্রার্থিতার কথা জানান। মতবিনিময় সভায়…

নতুন করে শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শফিকুর রহমান

আমির হিসেবে নতুন করে শপথগ্রহণ করেছেন জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে নতুন করে নির্বাচিত আমির হিসেবে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য শপথ নিয়েছেন তিনি।  আমির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম…

ইমরান খানের সাক্ষাৎ পাচ্ছেন না কেউ, মামলা করলেন বোন আলেমা

পাকিস্তানে হাইকোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। এ ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল…

বিএনপি ক্ষমতায় এলে দেশ রক্ষা পাবে – বেনাপোলে উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি

বেনাপোল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে বল্ডফিল্ড মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্পর্ক জোরদার ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি মো. নজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান…