হাকালুকি হাওরে মাছ লুটের বিরুদ্ধে মামলা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা: হাকালুকি হাওরের সর্ববৃহৎ জলমহাল ‘হাওরখাল’ বিলের মাছ লুটের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী। মাছ আহরণের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখায় ইউএনও’র সেমিনার কক্ষে ভূমি প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক…

চট্টগ্রামের সাতকানিয়া ইউএনও’র বিচক্ষনতা, ২২ রোহিঙ্গা আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) মাহমুদুল হাসানের বিচক্ষনতায় উপজেলার বিভিন্ন ইটভাটা থেকে ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তারা কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির থেকে কৌশলে বের হয়ে সাতকানিয়ায় এসে ইটভাটায় কাজ নিয়েছিলেন বলে জানা গেছে। ২৮ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়ন থেকে তাদের আটকের তথ্য দিয়েছেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী…

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আহ্বান

বেনাপোল প্রতিনিধি: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। শনিবার তিনি বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রার্থনা। এ…

দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’  নিজের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার সর্বশেষ জানিয়ে শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে…

খেলাপি ঋণ সংকট কাটিয়ে উঠতে ১০ বছর লাগবে : গভর্নর

দীর্ঘদিনের অনিয়ম-অব্যবস্থাপনার ফলে তৈরি হওয়া খেলাপি ঋণের সংকট কাটিয়ে উঠতে অন্তত ৫ থেকে ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা। মাহদী আমিন লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার…

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ২ দিনের কর্মসূচি ঘোষণা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এতে ১ ডিসেম্বর পদযাত্রা এবং ৩ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো…

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোছাফ্ফাহ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সঞ্জিত কুমার শীল, আবুধাবীঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর মোছাফ্ফাহ এলাকায় বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের সিংহপুরুষ, সাবেক স্থায়ী কমিটির সদস্য ও বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষেও দোয়া করা…

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রকল্পে ব্যয় ১০ হাজার থেকে বেড়ে ২৮ হাজার কোটি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২০১৩-১৫ সালে প্রথম সমীক্ষা চালায় সুইডিশ ‘কনসালট্যান্ট’ প্রতিষ্ঠান। তাদের প্রতিবেদনে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে জাপানের প্রতিষ্ঠান মারুবেনি ২০১৯ সালে আরেকটি সমীক্ষা জমা দিলেও তা প্রকাশিত হয়নি।এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ ২০২১ সালে আরেকটি সমীক্ষা সম্পন্ন…

চট্টগ্রামে উপদেষ্টা ফাওজুলঃ রেলের দূর্নীতি ভয়ংকর

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ★ কক্সবাজার মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো শিগগিরই সোজা করা হবে।★ কালুরঘাট ব্রিজের কাজ এই সরকারের সময়ে ভালো একটা কিছু দৃশ্যমান হবে। রেলওয়ে খাতে বিগত সময়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে অভিযোগ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রকল্প পরিচালক পদ সৃষ্টি করে রেলে দুর্নীতির পথ…