চীন থেকে প্রথম বাণিজ্যিক যাত্রায় ‘বাংলার প্রগতি’ প্রতিদিন আয় সাড়ে ২৪ লাখ টাকা
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নবনির্মিত পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ চীন থেকে তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করেছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই জাহাজটি তিন মাসের জন্য হংকংভিত্তিক একটি কোম্পানির কাছে প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার ভাড়ায় লিজ দেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিদিন প্রায় সাড়ে ২৪ লাখ টাকা। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সোমবার সকালে ‘বাংলার প্রগতি’…

