আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, ছিনতাইয়ের অভিযোগ
আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের পারিবারিক ও স্থানীয় শত্রুতার জেরে মো. সুমন মোল্যা (৪০) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পানাইল এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত সুমন ওই গ্রামের আ. সাত্তার মোল্লার ছেলে।…

