চা-গাছের গড় আয়ু ৭০ বছর
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা-বাগানের একেকটি চা-গাছ কতদিন বাঁচে? এই প্রশ্ন থেকেই যায়–সাধারণ মানুষের কাছে। চা-গাছ তো আর অমর বৃক্ষ নয়, যে আজীবন মাটি আঁকড়ে ধরে বেঁচে থেকে মানুষের মুখে তাৎক্ষণিক উদ্দীপ্ত হওয়ার পানীয়র জোগান দিয়ে যাবে। প্রকৃতির অনিবার্য এবং চিরন্তন সত্যর মতো তাকেও একদিন মরে যেতে হয়। তবে কিছুটা ‘অস্বাভাবিক মৃত্যু’ মতোই। কিছুটা দুঃখবোধ…

