ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত…

হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব রাজনৈতিক দলের নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ১৪ নভেম্বর চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন…

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে : বাঁশখালীতে আমির খসরু

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “তারা পরাজিত শক্তি, তারা নির্বাচন চায় না। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি গত ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছে—কিন্তু একটি দেশবিরোধী মহল সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে।” শুক্রবার ১৪…

সেলুনের চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়ল বাঁশখালীর যুবক ফয়সাল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর নিউ মুরিং রোডে সেলুনে চুল কাটতে এসে সেলুনের চেয়ারে বসে অপেক্ষাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মো. ফয়সাল (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড নিউমুরিং রোডের সাত তলার মোড় এলাকার আজমির সেলুনে এ ঘটনা ঘটে। ফয়সালের…

সাতক্ষীরায় জলবায়ু কর্মীরা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ঝড় তুলেছে

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে তরুণ জলবায়ু কর্মীদের শক্তিশালী উপস্থিতি দেখা গেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে তারা জোরালো অবস্থান তুলে ধরেন। তাদের বার্তা “মিথ্যা প্রতিশ্রুতি নয়, এখনই কার্যকর পদক্ষেপ; এটি বাঁচার প্রশ্ন।“ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অবিচারের বিরুদ্ধে…

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে তার সরকারের প্রতিশ্রুতি আবারও উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি…

আ’লীগের লকডাউন কর্মসূচী প্রতিহতে চট্টগ্রাম নগর জামায়াতের ৭ স্পটে অবস্থান কর্মসূচি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: বাংলাদেশের মানুষ বহুবার গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শক্তি এখনও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাজনীতির নামে সন্ত্রাস, দমন–পীড়ন ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, পতিত…

চট্টগ্রামের কোতয়ালীতে ৩ কোটি টাকার ইয়াবা সহ প্রাইভেট কার আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যায় একটি প্রাইভেটকারের চালক। পরে পরিত্যক্ত ওই গাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকার মুখে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে…

চট্টগ্রাম নগরীর চকবাজারে ৫০টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চলাচলের পথ দখল করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার দায়ে ৫০টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ফুটপাত দখল করে দোকানের বাইরে মালামাল রাখার অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এ উচ্ছেদ…

পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকাশ দাশ (৩০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কসাইপাড়ার একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত আকাশ দাশ রেয়াজুদ্দিন বাজারে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মালিক ছিলেন। স্বজনদের অভিযোগ, দোকানের সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র…