মৌলভীবাজার পৌর বিএনপি’র দায়িত্বে কামাল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও পরিচালনার স্বার্থে মৌলভীবাজার পৌর বিএনপি’র নির্বাচিত যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও…

মডেল জারার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,থানায় অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী(জিডি) হয়েছে৷ শনিবার (১৫ই নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে অভিযোগ এনে সাধারন ডায়েরী করেন৷ সাধারন ডায়েরীতে জারা অভিযোগ করেন,গত ১৪ই নভেম্বর…

সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ নভেম্বর) উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী…

জনগণকে ধোঁকা দিচ্ছেন কেন—জামায়াতকে মির্জা ফখরুল

জনগণকে ধোঁকা দিচ্ছেন কেন—জামায়াতের উদ্দেশ্যে এমন প্রশ্ন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালো হয়ে যান। নির্বাচনের প্রস্তুতিতো আপনারা অনেক আগে থেকেই নিয়েছেন। আজকে আপনাদের অনেক বড় বড় বিলবোর্ড দেখলাম, অন্য দলেরতো তেমন বড় বিলবোর্ড দেখলাম না। তবে কেন জনগণকে ধোঁকা দিচ্ছেন? আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর…

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া…

চট্টগ্রামে মোবাইল মেকানিক আকাশ হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও ৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় মোবাইল মেকানিক আকাশ ঘোষকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মূল আসামি মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) এবং সহযোগী শাকিল আলম ফয়সাল (২৬)। শনিবার র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে…

তৃণমুল ক্রিকেটকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে বিসিবি’র কোচিং এডুকেশন প্রোগ্রাম শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: দেশের তৃণমূল ক্রিকেটকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং এডুকেশন প্রোগ্রামের ধারাবাহিক উদ্যোগ এবার পৌঁছেছে চট্টগ্রামে। সিলেট বিভাগে কার্যক্রম শুরুর পর শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী লেভেল-এ কোচিং কোর্সের উদ্বোধন করা হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজিত এই কোর্সে অংশ নিয়েছেন মোট…

বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) এর জেলা কমিটির সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান দুলাল: আজ ১৬ নভেম্বর ২০২৫, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর অম্বিকা হলে আয়োজিত নব নির্বাচিত উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা বিসিডিএস এর সভপতি হাফেজ মো: হারুনুর রশীদ এর পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুয়াহঠানের সভাপতিত্ব করেন বিসিডিএস জেলা শাখার সভাপতি জনাব…

বিনা শুল্কে কয়টি মুঠোফোন আনতে পারবেন বিদেশ যাত্রী

বিদেশ থেকে দেশে ফেরার সময় একজন যাত্রী ‘অপর্যটক ব্যাগেজ রুলস’ অনুযায়ী বিনা শুল্কে সর্বোচ্চ তিনটি মুঠোফোন আনতে পারবেন। এর মধ্যে একটি নতুন ও দুটি ব্যবহৃত ফোন হতে পারবে। অর্থাৎ, নিজের ব্যবহারের জন্য দুইটি পুরনো ও একটি নতুন মোবাইল ফোন দেশে আনা যাবে কোনো শুল্ক না দিয়েই। তবে এর বেশি নতুন ফোন আনলে দিতে হবে শুল্ক-কর।…

ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ–২০২৫ খসড়া ‘সিন্ডিকেট তৈরির নীলনকশা’: আটাব

ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ–২০২৫ এর খসড়া আইনকে ‘সিন্ডিকেট তৈরির নীলনকশা’ হিসেবে আখ্যায়িত করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) একাংশ। শনিবার (১৫ নভেম্বর) পল্টনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ অভিযোগ তোলেন। তারা বলেন, এই আইন বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নেতারা জানান, প্রতি বছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে…