মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ নভেম্বর ধার্য করেন। এদিন আদালত বসার শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল…

শেখ মোহাম্মদকে সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিতে ‘সুলতান বিন আলি আল ওয়াইস কালচারাল অ্যাওয়ার্ড’ প্রদান

সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধান, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে সংস্কৃতি, জ্ঞান ও মানবিক উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ সুলতান বিন আলি আল ওয়াইস কালচারাল অ্যাওয়ার্ড-এর ১৯তম বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কার বোর্ড জানিয়েছে, শেখ মোহাম্মদের দূরদৃষ্টি, উদার মানসিকতা ও উন্নয়নের অঙ্গীকার আমিরাত তথা আরব বিশ্বের সাংস্কৃতিক বিকাশে এক…

আ.লীগ ঠেকাতে ২১ স্থানে যুবদল-ছাত্রদলের অবস্থান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য রাজধানীর উত্তরার ২১টি স্থানে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা তারা পাহারা দেবেন বলে জানানো হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ‍্য…

নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ ইউএনবিকে বলেন, “আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। তবে এক-দু’দিন এদিক-ওদিক হতে পারে, তবু আশা রাখছি।” ২০০৮ সালে…

ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েনের নির্দেশ

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াও ঘিরে বিজিবি মোতায়েন করা হয়। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের…

শাপলা চত্বরে গণহত্যা ও নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি ২০২৬। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-১…

দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি জানান, এ বিষয়ে সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে—সব বিমানবন্দরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি,…

হাইকোর্টে স্থায়ী হলেন ২২ বিচারপতি

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়েছে। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী স্থায়ী তালিকায় স্থান পাননি। সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স এখনও ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী নিয়োগের তালিকায় রাখা হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর)…

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল: ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এতে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল দুই হাজার ৫০৭ টাকা। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকায় মিলবে। আজ সোমবার (১০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী…

মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে উৎসাহিত করতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী মীরগঞ্জ এলাকার ইউকে প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অত্র এলাকার শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে শিক্ষাগ্রহণের সুযোগ পায় সেই লক্ষ্যেই সংগঠন এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে মীরগঞ্জ কমিউনিটি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের…