ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রস্তাবটি না পড়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পর সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কয়েকদিনের আলোচনা শনিবার (৬ ডিসেম্বর) কোনো স্পষ্ট অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই জেলেনস্কি আরও আলোচনার প্রতিশ্রুতি…

