খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘কিছুটা ভালোর দিকে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানিয়েছেন, গত দুই-তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, ফলে বলা যায় ‘কিছুটা ভালোর দিকে’। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনটিভি অনলাইনকে তিনি বলেন, আগে যেমনটা হয়েছে, একটু উন্নতি হলে এটা স্থিতিশীল থাকতো না। গত দুই-তিন দিন…

দুর্নীতির লাগাম টানার রেকর্ড আছে বিএনপির: তারেক রহমান

দেশের দুর্নীতির লাগাম টানা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির সফল ‘ট্র্যাক রেকর্ড’ আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন। তারেক রহমান বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার…

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

সংযুক্ত আরব আমিরাতের ইসলামী বিষয়ক কর্তৃপক্ষ—জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, আওকাফ অ্যান্ড জাকাত—ঘোষণা করেছে যে আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে দেশব্যাপী সব মসজিদে শুক্রবারের (জুমা) নামাজের সময় পরিবর্তন করা হবে। নতুন সূচি অনুযায়ী, জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন সময় মেনে যথাসময়ে…

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবারের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার জনের হাতে রোকেয়া পদক তুলে দেন তিনি। এবার যারা পদক পেলেন তারা হলেন– নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা…

লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে না।  সোমবার (৮ ডিসেম্বর) রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও এয়ার অ্যাম্বুলেন্সে দীর্ঘ ভ্রমণের জন্য উপযুক্ত নয়। মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তাকে নিয়মিত ডায়ালাইসিস…

চরভদ্রাসনে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা জোরদার করার উদ্যোগ

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “খাদ্য নিরাপত্তা জোরদার করুন (প্রথম ধাপে)” প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী হাতে কলমে শিক্ষা গ্রহণ করেছেন। প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ ফরহাদুল মিরাজ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। এছাড়া…

হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানা হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩১ বাংলাদেশি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা দেওয়া হয়। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর। এছাড়া সিলেট, ফেনী,…

প্রবাসীরা তিনটি মোবাইল ফোন আনতে পারবেন ট্যাক্স ছাড়া

প্রবাসীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। যেসব প্রবাসীর বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা মোট তিনটি মোবাইল ফোন ট্যাক্স ছাড়া দেশে আনতে পারবেন। বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর, প্রধান উপদেষ্টার…

চুয়াডাঙ্গার জীবননগর যুবদল ও ছাত্রদলের নির্বাচনী কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে যুবদল ও ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের কর্মশালা শুরু হয়৷ এই কর্মশালা চলে বেলা দেড়টা পর্যন্ত। মনোহরপুর স্কুল মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে…

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আমীরে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

আজ ৮ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইইউ দূতাবাসে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ প্রতিনিধি দলে ইইউ রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত মি….