মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে, আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন…

৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। সোমবার (২০ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। বৈঠককালে তারা দুদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি…

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানাল বিএনপি, তাঁরা কারা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয়…

হাম আক্রান্ত শিশুদের দেখতে গেলেন জামায়াত আমির

হাম আক্রান্ত রোগীদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তিনি হাসপাতালে যান। হাসপাতালে তিনি ঘুরে-ঘুরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং যাবতীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ…

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার

বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিং-এর সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে আসা এই খবরকে নাকচ করে দিয়েছে সরকার। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শুক্রবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ…

হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে হজ ক্যাম্পে পৌঁছে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হাজিদের সার্বিক খোঁজখবর নেন। সেই সঙ্গে তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার : শফিকুর রহমান

গণভোটের রায় প্রত্যাখ্যান করার মাধ্যমে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছে সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শফিকুর রহমান এ মন্তব্য করেন। অতীতের ফ্যাসিজমের চেয়ে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হওয়ার পথে বলেও উল্লেখ করেন…

সংযুক্ত আরব আমিরাতে ওজন কমানোর নতুন পিল অনুমোদন: ইনজেকশন ছাড়াই কমবে মেদ

সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে স্থূলতা নিয়ন্ত্রণে একটি অত্যাধুনিক ওরাল পিল ‘ফাউন্ডায়ো’ (Foundayo)-এর অনুমোদন দিয়েছে। দীর্ঘমেয়াদী ওজন ব্যবস্থাপনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান বৈশিষ্ট্যসমূহ: কারা এই ওষুধটি নিতে পারবেন?এটি সবার জন্য উন্মুক্ত নয়। কেবল চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট কিছু মানুষ এটি ব্যবহার করতে পারবেন: “স্থূলতা প্রায় ২০০টিরও…

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেছে দলগুলোর শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলের…

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার অত্যন্ত সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী…